গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

ত্রাণমন্ত্রীর নির্দেশনায় ব্যতিক্রমী কার্যক্রম

রমজানে বড়বাড়ীতে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:০০ এএম ২০২৬
রমজানে বড়বাড়ীতে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি
ছবি

রমজানে বড়বাড়ীতে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রি

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির বার্তা নিয়ে লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নে শুরু হয়েছে স্বল্পমূল্যে টাটকা ও ভেজালমুক্ত পণ্য বিক্রয় কার্যক্রম। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ কার্যক্রম চালু করা হয়।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় বড়বাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রথম দিনেই স্টলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। আয়োজকদের মতে, এটি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থার প্রতিফলন।

স্টলে নির্ধারিত মূল্যে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার ৫০ টাকা, ডিমের হালি ৩০ টাকা, জ্যান্ত মুরগি ১৫০ টাকা কেজি, কাটা ব্রয়লার ২২০ টাকা কেজি এবং গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে। খোলা বাজারে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতারা এটিকে রমজান উপলক্ষে তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।

বড়বাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসমত আলী বলেন, বাজারে দুধ ৮০ থেকে ১০০ টাকা লিটার এবং ব্রয়লার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় কম দামে পণ্য পেয়ে স্বস্তি মিলছে। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল আলী বলেন, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।

পাশের ইউনিয়ন মহেন্দ্রনগরের আব্দুল হালিম বলেন, প্রতিটি ইউনিয়নে এমন উদ্যোগ থাকলে হতদরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো। পঞ্চগ্রাম ইউনিয়নের আব্দুল জলিলের মতে, এ ধরনের কার্যক্রম বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্টল ব্যবস্থাপক ও বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান জানান, টাটকা ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ তদারকি রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ রমজানে ইফতার ও সেহরির প্রস্তুতি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা জাফরান বলেন, পুরো রমজানজুড়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, রমজানের সংযম ও সহমর্মিতার চেতনাকে সামনে রেখে এই উদ্যোগ কেবল বিক্রয় কার্যক্রম নয়, সামাজিক দায়বদ্ধতারও একটি বাস্তব দৃষ্টান্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।
সানা/আপ্র/২৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে