গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

পরিচ্ছন্ন সমাজ গড়ার বার্তা

নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে কুড়িগ্রাম-৪ আসনের এমপি

Super Admin

Super Admin

প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৫ এএম ২০২৬
নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে কুড়িগ্রাম-৪ আসনের এমপি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মো. আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে জনস্বার্থে ব্যতিক্রমী উদ্যোগের ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন কুড়িগ্রাম–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রৌমারী উপজেলা চত্বর থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজার এলাকার সড়ক ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন। তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সেগুলো নির্দিষ্ট গাড়িতে তুলে দেন। প্রায় এক ঘণ্টাব্যাপী তিনি এ কার্যক্রমে সরাসরি অংশ নেন।

কর্মসূচি চলাকালে উপস্থিত সাংবাদিকদের এমপি মোস্তাফিজুর রহমান বলেন, “গতকাল আমরা সংসদ সদস্য এবং রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। একই সঙ্গে সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা-আবর্জনা দূর করতে চাই। আজ আমরা শুধু রাস্তার ময়লা পরিষ্কার করছি না, মানুষের মনের ময়লাও দূর করার বার্তা দিতে চাই। মানবিক সংশোধনের লক্ষ্যেই আজকের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমার প্রিয় রৌমারী, রাজিবপুর, চিলমারীসহ দেশবাসীর কাছে আমরা একটি পরিষ্কার সমাজ ও সুন্দর দেশ গড়ার বার্তা দিতে চাই। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মানুষের মনোজগতেও এর ইতিবাচক প্রভাব পড়ে। তখন মানুষ আরও মানবিক, দরদি ও দায়িত্বশীল হয়ে ওঠে।”

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতের আমির প্রভাষক হায়দার আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাৎ হোসেন, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, এমপি মহোদয়ের ছেলে মৃদুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধির সরাসরি অংশগ্রহণে এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সানা/আপ্র/২৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই