গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

জামায়াত নেতাসহ দুই ভাইয়ের বিরুদ্ধে তদন্তের কথা বলছে প্রশাসন

জগন্নাথপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:২৫ এএম ২০২৬
জগন্নাথপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি রাস্তার পাশের দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতাসহ তার সহোদরের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি রসুলপুর গ্রামে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের আশ্বদ আলীর ছেলে পিয়ার আলী ও আহবাব হোসেনের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিচয় সরাসরি উল্লেখ না থাকলেও অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত পিয়ার আলী জামায়াতে ইসলামীর শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের অভিযোগ, গত ২০ ফেব্রুয়ারি পিয়ার আলী ও তার সহোদর আহবাব হোসেন কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার পাশ থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের দুটি প্রাপ্তবয়স্ক গাছ কেটে বিক্রি করেন। রাজনৈতিক প্রভাবের কারণে এলাকাবাসী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও দাবি করেন তারা।

মিরপুর-সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা (ভূমি) সজল তালুকদার বলেন, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা পিয়ার আলী ও আহবাব মিয়া সরকারি রাস্তার পাশের দুটি প্রাপ্তবয়স্ক গাছ কাটার চেষ্টা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে আইন অনুযায়ী প্রতিবেদন দেওয়া হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এটি অত্যন্ত গুরুতর। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই