গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

প্রতিবাদে দোকান বন্ধ, অভিযুক্তকে গ্রেফতারের আল্টিমেটাম

গড়ইখালী বাজার কমিটির নেতাদের মারধরের অভিযোগ

স্নেহেন্দু বিকাশ

স্নেহেন্দু বিকাশ

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৫৫ এএম ২০২৬
গড়ইখালী বাজার কমিটির নেতাদের মারধরের অভিযোগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনার পাইকগাছার গড়ইখালী বাজারে ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে বাজার কমিটির সভাপতি-সম্পাদকসহ তিন ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে পান্থ গাজী (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে দোকান-পাট বন্ধ ঘোষণা করেছেন এবং অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনার জেরে ব্যবসায়ীরা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এবং ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন। পরে বিকেলে গড়ইখালী বাজারের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে পান্থ গাজীকে দ্রুত গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গড়ইখালী বাজারের একটি দোকান থেকে তিনটি ব্যাটারি চুরি হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা মাস্টার শহিদুল গাজীর ছেলে পান্থ গাজী তার পরিচয়পত্র জমা দিয়ে পাইকগাছা থানার সামনে একটি ভাঙারির দোকানে চুরি হওয়া তিনটি ব্যাটারি বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এ ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার সকালে পান্থ গাজী বাজারে এলে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে তার মা ও কলেজ শিক্ষক মফিজুল ইসলাম লিটু গিয়ে তাকে ছাড়িয়ে নেন।

অভিযোগ রয়েছে, মুক্ত হওয়ার পরপরই পান্থ গাজী বাজার কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আমিরুল হক, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন এবং ব্যবসায়ী আবুল কালামকে এলোপাতাড়িভাবে মারধর ও লাঞ্ছিত করেন এবং অন্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দোষী যুবকসহ চোরচক্রকে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

বিকেলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাজার কমিটির সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে এবং সাবেক সেক্রেটারি খানজাহান আলী খানুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, বাইনবাড়িয়া ক্যাম্প পুলিশের টু-আইসি শরীফ কামাল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার, সেক্রেটারি মফিজুল ইসলাম টাকু, বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন, সাবেক সভাপতি নেয়ামত আলী সরদার, এস এম নজরুল ইসলাম, ইব্রাহিম সরদার, বাশারুল মোড়ল, নজরুল সরদার, সবুর গাজীসহ অনেকে।

সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গড়ইখালী বাজারসহ আশপাশের এলাকায় চুরি ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে। এ ঘটনায় জড়িত ৭-৮ জন যুবকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সানা/আপ্র/২৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই