গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খানকে কুপিয়ে খুন

খুলনায় ২৪ ঘণ্টায় দুই হত্যা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম ২০২৬
খুলনায় ২৪ ঘণ্টায় দুই হত্যা
ছবি

যুবদল নেতা মুরাদ খান -ছবি আজকের প্রত্যাশা

এস.এম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি: খুলনায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা মুরাদ খান (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারির কিছুক্ষণ আগে দিঘলিয়া উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরখানার সামনে। নিহত মুরাদ খান খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং একই উপজেলার হাজীগ্রামের বাসিন্দা খান মুনসুরের পুত্র।

জানা গেছে, সরকারি কাজে টেন্ডার জমা দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে ক্ষুব্ধ প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে। ঘটনার দিন মুরাদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হলে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তিনি আত্মরক্ষার জন্য পাশের একটি দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে ঢুকে সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায়।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর আফিলগেট এলাকায় সোহেল শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। টানা দুই দিনে দুই হত্যাকাণ্ডে খুলনা জেলায় জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সানা/আপ্র/২৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই