গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন মাসের বকেয়া পরিশোধ ছাড়াই কারখানা বন্ধ

টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের আল্টিমেটাম

Super Admin

Super Admin

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:৫১ এএম ২০২৬
টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত সমাধানের আল্টিমেটাম
ছবি

কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা -ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টঙ্গী পশ্চিম থানাধীন কাঠালদিয়া এলাকায় অবস্থিত আলট্রা ওয়াশিং এণ্ড ডায়িং লিমিটেড কারখানার দেড় শতাধিক শ্রমিক মানববন্ধনে অংশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শ্রমিকদের অভিযোগ, তিন মাসের বেতন বকেয়া রেখেই কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তারা বেতন-ভাতা ছাড়াই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে শুধু আশ্বাসই দিয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি। কারখানা কবে খুলবে সে বিষয়েও তারা চুপ।’

শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পেয়ে অনেকের সংসারে চুলা জ্বলছে না। শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। দেড় শতাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া পরিশোধ ও কারখানা পুনরায় চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

সানা/আপ্র/২৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই