গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা সিটির নতুন প্রশাসক হিসেবে মঞ্জুর দায়িত্ব গ্রহণ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৫২ এএম ২০২৬
খুলনা সিটির নতুন প্রশাসক হিসেবে মঞ্জুর দায়িত্ব গ্রহণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। গতকাল রোববার (১ মার্চ) এ উপলক্ষে নগর ভবন বর্ণাঢ্য আয়োজনে সজ্জিত করা হয়।

এদিন বিকেল ৩টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বিদায়ী প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়-এর বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। এতে খুলনার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, পরিবেশকর্মী, এনজিও প্রধানসহ নগরবাসীর দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রিকশা ও ইজিবাইক চালক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা সিটিকে একটি ‘গ্রীন ও ক্লিন’ নগরী হিসেবে গড়ে তোলা হবে। শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সানা/এসি/০২/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই