গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নগরসেবায় জবাবদিহিতা জোরদার

খুলনা সিটির ৩১ ওয়ার্ড কর্মকর্তাদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১০:২৬ এএম ২০২৬
খুলনা সিটির ৩১ ওয়ার্ড কর্মকর্তাদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনা সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরবাসীর সেবার মানোন্নয়নে ৩১টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি কর্মকর্তাদের নির্ধারিত সময় অফিসে উপস্থিত থাকা এবং নিজ নিজ মোবাইল নম্বর নোটিশ বোর্ডে প্রকাশের নির্দেশ দেন, যাতে নাগরিকরা সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

সোমবার (২ মার্চ) বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তন-এ আয়োজিত সভায় প্রশাসক এ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি ওয়ার্ডের দায়িত্বও কর্মকর্তাদের ওপর ন্যস্ত থাকায় অনেক সময় তারা সার্বক্ষণিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকতে পারেন না। এতে নগরবাসী বিভিন্ন সমস্যার সম্মুখীন হন।

তিনি আরও বলেন, নাগরিকরা যেন কর্পোরেশন প্রদত্ত সেবা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দ্রুত ও সহজে যোগাযোগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। সেবাপ্রাপ্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা।
সানা/আপ্র/২/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই