গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় বাজারে পরিবহন শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:১০ এএম ২০২৬
খুলনায় বাজারে পরিবহন শ্রমিক নেতাকে গুলি করে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

খুলনায় বাজারে রূপসা-বাগেরহাট আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ রাত আনুমানিক সোয়া নয়টার দিকে ডাকবাংলা মোড় এলাকায় বাজারে গেলে পাঁচ সদস্যের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় মাসুম বিল্লাহর শরীরে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, ঘটনার সময় ডাকবাংলা মোড়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা অশোক ঘোষ নামে একজনকে আটক করেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/০৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই