গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

চীন থেকে বাংলাদেশে এসে বাল্যবিয়ে করলেন মামুসা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ১৫:৪২ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৫০ এএম ২০২৬
চীন থেকে বাংলাদেশে এসে বাল্যবিয়ে করলেন মামুসা
ছবি

ছবি সংগৃহীত

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল এসে মায়া আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রীকে বিয়ে করেছেন জংজিয়াং মামুসা নামে এক যুবক। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত ২১ ফেব্রুয়ারি রাতে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলায় পাচটিকরি গ্রামে আসেন চীনা নাগরিক জংজিয়াং মামুসা।

খবর পেয়ে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে মায়ার বাড়িতে।

এদিকে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার। 

সরেজমিনে জানা গেছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেণি পড়ুয়া মেয়ে মায়ার সঙ্গে এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়াং মামুসার। গড়ে ওঠে বন্ধুত্ব। কিছুদিন না যেতেই সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে। বিষয়টি জানানো হয় মামুসাকে। পরে ১৮ ফেব্রুয়ারি পাঁচটিকরি গ্রামে চলে আসেন জংজিয়া মামুসা। পরে ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এদিকে বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে। খাচ্ছেন মাছ, মাংস, সবজিসহ সবধরনের দেশীয় খাবার। 

চীনা যুবক মামুসা জানান, ১৫ দিন ধরে মায়ার ভালোবাসার টানে সে বাংলাদেশে এসেছে। বিয়েও করেছেন মায়াকে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। 

মায়া জানায়, উইচ্যাটের মাধ্যমে তাদের পরিচয়। বিয়ে হয়েছে তাদের। স্বামীর সঙ্গে চীনে যেতে ইচ্ছুক মায়াও। 

স্থানীয়রা জানান, চীনা নাগরিক মামুসা পাঁচটিকরি আসার খবরে তারা দেখতে আসছেন। আশপাশের লোকজন ভিড় করছেন মালেকের বাড়িতে। তাদের মধ্যে বিরাজ করছে কৌতূহল। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।

মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে বিষয়টি তিনি মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সব কিছু মেনে নিয়েছেন। মেয়েকে চীন পাঠাতেও রাজি তিনি।

এদিকে মাত্র ১৬ বছর বয়সে ওই কিশোরীর বিয়ে হওয়ায় সমালোচনা করছেন অনেকে।

এসি/০৫/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পদ্মা তলিয়ে গেলো স্কুলছাত্র আরাফাত হোসেন
২৯ মার্চ ২০২৬

পদ্মা তলিয়ে গেলো স্কুলছাত্র আরাফাত হোসেন

বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার...

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২৯ মার্চ ২০২৬

বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার...

নীলফামারীতে জ্বালানি তেল পাচারের দায়ে ৩ জনের কারাদণ্ড
২৯ মার্চ ২০২৬

নীলফামারীতে জ্বালানি তেল পাচারের দায়ে ৩ জনের কারাদণ্ড

নীলফামারীতে রাস্তায় জ্বালানি তেলবাহী লরি থামিয়ে পাচার করার সময় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মা...

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
২৯ মার্চ ২০২৬

তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগবিতণ্ডা হয়। এ ঘটন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে