গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

Super Admin

Super Admin

প্রকাশিত: ২১:০৪ পিএম, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ০৭:২১ এএম ২০২৬
টঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই
ছবি

: ছবি সংগৃহীত

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (০৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে এবং রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এলাকাবাসীরা জানিয়েছেন, রাত ১২টার দিকে হঠাৎ আগুন লাগলে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা নিজেদের সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে জামান ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাব্বির এন্টারপ্রাইজ, টঙ্গী ফোম অ্যান্ড বেডিং, কুমিল্লা পর্দা গ্যালারি, মডার্ন পর্দা গ্যালারি, মায়ের দোয়া হার্ডওয়্যার, সিপি ফাইভ স্টার, সাথী গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম, ডিজিটাল প্রিন্ট, আশরাফুল এন্টারপ্রাইজ, এম এইচ ইলেকট্রিক এবং বিসমিল্লাহ হোম ফার্নিসিং অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, ‘দরজা-জানালার পর্দা, থাই অ্যালুমিনিয়াম, কেমিক্যালসহ বিভিন্ন রকমের দোকান থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে যায়। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।’
সানা/আপ্র/৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই