গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ২১:১৬ পিএম, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ০০:১২ এএম ২০২৬
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় শুক্রবার (৬ মার্চ) মধ্যরাত ১টার দিকে এক ভয়াবহ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুর (৪০) তার স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে (৩৬) পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ। পুলিশ অতিরিক্ত সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে এবং অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করে। নিহত তাহমিনার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৭ বছর আগে মুকুন্দবাড়ীর আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার হোসাইন মো: তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে বড় ছেলে তাসফিক এবং ছোট মেয়ে তাহা রয়েছে। দীর্ঘদিন ধরে হোসাইন মাদক সেবনের কারণে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, ‘বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে আটটায় তাহমিনা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে আসে। রাত দেড়টার দিকে ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই।’

প্রত্যক্ষদর্শী শাকিল লস্কর বলেন, ‘রাত দেড়টার দিকে খবর পেয়ে বাসায় গিয়ে দেখি ধোঁয়া বের হচ্ছে। বাইরের কাচের জানালা ভেঙে খাটের ওপর পুড়ে থাকা দেহ দেখি। পরে পুলিশে খবর দিলে তারা আসামিকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে। আমরা এই ঘটনার পূর্ণ বিচার চাই।’

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ‘স্থানীয়দের খবর এবং সংবাদকর্মীদের মাধ্যমে তথ্য পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করি এবং লাশ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে হোসাইন মো: তাইফুরকে গ্রেফতার করা হয়েছে। এটি পারিবারিক কলহের কারণে সংঘটিত ঘটনা; প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সানা/আপ্র/৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে