গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

যুদ্ধের অজুহাতে সাতক্ষীরায় ভোজ্য তেলের দামে কারসাজি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ০০:২২ এএম ২০২৬
যুদ্ধের অজুহাতে সাতক্ষীরায় ভোজ্য তেলের দামে কারসাজি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে ভোজ্য তেলের সম্ভাব্য সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কাকে কেন্দ্র করে সাতক্ষীরায় খোলা সয়াবিন ও পাম তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা।

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে। ব্যবসায়ীরা কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে বিক্রি করছেন বলে অভিযোগ ক্রেতাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি হলেও নতুন বছরের শুরু থেকেই বাজারে অস্থিরতা শুরু হয়। ক্রেতাদের অভিযোগ, ২০২৬ সালে সরকার এখন পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো ঘোষণা না দিলেও সুলতানপুর বড় বাজারের কিছু ব্যবসায়ী নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন। প্রতিদিন সকালেই নতুন ও বর্ধিত দামে তেল বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সুলতানপুর বাজারে তেল কিনতে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে কোনো তদারকি নেই। বুধবার যে তেল এক দামে কিনেছি, শুক্রবার সকালে এসে দেখি তার চেয়ে ২ থেকে ৪ টাকা বেশি দাম চাওয়া হচ্ছে।

দাম বাড়ার কারণ জানতে চাইলে বাজারের কয়েকজন খুচরা ও পাইকারি ব্যবসায়ী দাবি করেন, ঢাকায় সরবরাহ পর্যায়ে তেলের দাম বেড়ে যাওয়ায় তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ছে। তবে সরবরাহ সংকটের কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি ব্যবসায়ীরা। সাধারণ মানুষ একে ব্যবসায়ীদের কারসাজি হিসেবেই দেখছেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বাজার পরিস্থিতি খতিয়ে দেখছি। কৃত্রিমভাবে দাম বাড়ানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের এনডিসি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।
সানা/আপ্র/৭/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে