গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৪:২৫ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ০০:০৪ এএম ২০২৬
সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
ছবি

সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী

চট্টগ্রাম নগরের ৪১ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ৫৭৫টি পরিবারের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের মাধ্যমে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারের ব্যাংক হিসাবে প্রতি কিস্তিতে সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে পতেঙ্গা বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সঠিক নেতৃত্ব ও সদিচ্ছা থাকলে স্বল্প সময়ের মধ্যেও বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করে সরকার সেটির প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন অর্থনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। পিছিয়েপড়া মানুষকে কেন্দ্র করেই দেশের অর্থনীতি গড়ে তোলা হবে।

অর্থমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রথমে হতদরিদ্র পরিবারের জন্য শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে দরিদ্র, নিম্ন আয়ের মানুষ এবং পরে মধ্যবিত্তদেরও এই সুবিধার আওতায় আনা হবে।

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় নারী প্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারীদের হাতে সরাসরি অর্থ পৌঁছালে তা পরিবার পরিচালনা, সঞ্চয় ও আয়বর্ধক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)’ পদ্ধতির মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক হিসাবে ডিজিটালভাবে সহায়তার অর্থ পাঠানো হবে। স্মার্ট প্রযুক্তিতে তৈরি এই কার্ড ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডাটাবেজ হিসেবেও ব্যবহৃত হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলালউদ্দিন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরের অন্যান্য ওয়ার্ডেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে আরো জানানো হয়, দরিদ্র কৃষকদের প্রায় ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষি উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসি/১০/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি
০৪ জুলাই ২০২৬

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর ২৪২ জনের পদোন্নতি

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট খুলে গেছে। সম্প্রতি সংস্থাটির মোট ২৪২ জন কর্মকর্তা-কর্...

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই