গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জানা যায়নি মৃত্যুর কারণ

যুবকের লাশ উদ্ধার করতে গিয়ে জানা গেল, পৃথক বাড়িতে ঝুলছে বন্ধুর লাশও

Super Admin

Super Admin

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:৪৩ এএম ২০২৬
যুবকের লাশ উদ্ধার করতে গিয়ে জানা গেল, পৃথক বাড়িতে ঝুলছে বন্ধুর লাশও
ছবি

মুসান্না গালিব (বাঁয়ে) ও শেখ শরিফ -ছবি সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় একই এলাকা থেকে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা থেকে ১২টার মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ার পৃথক বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
এই দুজন হলেন ওই এলাকার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব ওরফে মিম (২৮) ও বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তাঁরা পরস্পরের বন্ধু ছিলেন। তাঁদের বাড়ির দূরত্ব ৭/৮ মিনিটের হাঁটাপথ।

স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব টিনের ঘরে একাই বসবাস করতেন। তাঁর বাবা ঢাকায় দ্বিতীয় সংসার নিয়ে থাকেন এবং মা বর্তমানে গাজীপুরের কালীগঞ্জে আছেন। বড় দুই ভাই অন্যত্র চাকরি করেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়।

খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে গিয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুসান্নার লাশ উদ্ধার করে। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। এর কিছুক্ষণ পরই খবর আসে, মুসান্নার বন্ধু শেখ শরিফও নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পুলিশ গিয়ে শরিফের লাশও উদ্ধার করে।

শেখ শরিফের পরিবার জানায়, তিন দিন আগে তাঁর বাবা সৌদি আরবে গেছেন। বাড়িতে ছিলেন অসুস্থ মা। গত সোমবার (১৬ মার্চ) রাতে শরিফকে সাহ্রি খেতে ডাকলেও তিনি দরজা না খুলেই ‘খাব না’ বলে জানান। এরপর সারা দিন ঘরের দরজা বন্ধ ছিল। রাত ১১টার দিকে মুসান্না গালিবের মৃত্যুর খবর পেয়ে ছেলেকে ডাকাডাকি করেন মা। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে দেখেন, শরিফ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

তাৎক্ষণিকভাবে এই দুই বন্ধুর মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/১৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই