গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈশ্বরদীতে আপন চাচাতো ভাইকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১৩:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:২৮ এএম ২০২৬
ঈশ্বরদীতে আপন চাচাতো ভাইকে গুলি করে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লাকে (৬০) গুলি করে হত্যা করেছেন তার আপন চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লা।


বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার চরের জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে লক্ষ্মীকুণ্ডা বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা ও তার আপন চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লার বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিরু মোল্লা জহুরুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে এ বিষয়ে কথা বলার সময় দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে জহুরুল ইসলাম মোল্লা বিরু মোল্লাকে গুলি করেন। গুলিবিদ্ধ বিরু মোল্লাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও তদন্ত কাজ চলমান রয়েছে।


এসি/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই