গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্যামনগরে গুদাম থেকে ২০০ লিটার ডিজেল জব্দ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
শ্যামনগরে গুদাম থেকে ২০০ লিটার ডিজেল জব্দ
ছবি

ছবি সংগৃহীত

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক অভিযান চালিয়ে মজুত করা ডিজেল জব্দ করেন
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে গুদামে রাখা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার (২৮ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের রাজ স্টোর থেকে ওই ডিজেল জব্দ করা হয়।
জানা গেছে, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে একশত ২০ টাকার দরে অভিযুক্তরা প্রতি লিটার ডিজেল বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন। জব্দ করা ডিজেল নায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে কেউ যেন জ্বালানি তেল মজুত করতে না পারে সেজন্য একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। তেমনই একটি সোর্সের দেওয়া তথ্যে শনিবার বিকালে ভেটখালী বাজারের রাজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা জ্বালানি তেল স্থানীয়দের কাছে খুচরাভাবে একশ পাঁচ টাকা দরে বিক্রি করা হয়েছে। তিনি আরও জানান, জ্বালানি মজুতকারীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। 
সানা/আপ্র/২৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই