গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০৬ এপ্রিল) সকালে শহরের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী এ্যাডভোকেট মেহেরুন্নেছা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সদর উপজেলা নাগরিক ফোরামের সদস্য এস এম রাজ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আজাদুল হক, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইশরাত জাহান, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, সদর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক নাদিরা আকরাম, রামপাল উপজেলা নাগরিক ফোরামের সম্পাদক এঞ্জেল মৃধা সহ বাগেরহাট সদর ও রামপাল উপজেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

সভাটি “নাগরিক” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশন। যৌথভাবে আয়োজন করে আমরাই পারি জোট, উদয়ন বাংলাদেশ এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।

সভা পরিচালনা করেন আমরাই পারি জোটের কনসালট্যান্ট নজমুস সাকিব রুবেল।

সভায় জানানো হয়, বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়নসহ দেশের মোট বারো জেলার আটচল্লিশটি ইউনিয়নে সুবিধাবঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নাগরিক প্রকল্প কাজ করছে।
সানা/আপ্র/৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই