গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:৫৭ এএম ২০২৬
সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
ছবি

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশের পর এই ঘটনা ঘটে।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ঘটনাটি ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে একটি সুপারি বাগানে ঘটে। নিহত সালেহ আহমেদ, বয়স প্রায় ৩০ বছর, কোম্পানীগঞ্জের দয়ারবাজার সংলগ্ন কারবালারটুক গ্রামের বাসিন্দা।

বিজিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যরা তাদের সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহম্মদ মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

স্থানীয়দের বরাতে বিজিবি জানায়, নিহতসহ ওই তিনজন আগে থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই