গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লেবাননে বিমান হামলায় বাংলাদেশি দিপালীর মৃত্যু, পরিবারে শোকের মাতম

জেলা প্রতিনিধি, ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশিত: ০১:১৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:০৬ এএম ২০২৬
লেবাননে বিমান হামলায় বাংলাদেশি দিপালীর মৃত্যু, পরিবারে শোকের মাতম
ছবি

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নারী দিপালী খাতুনের মৃত্যুতে ফরিদপুরে তার পরিবারে চলছে শোকের মাতম -ছবি সংগৃহীত

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নারী দিপালী খাতুনের মৃত্যুতে ফরিদপুরে তার পরিবারে চলছে শোকের মাতম।

পরিবারের সদস্যরা বলছেন, অস্বচ্ছল সংসারের ভাগ্য বদলাতে বিদেশে পাড়ি জমানো দিপালীকে হারিয়ে তারা দিশেহারা।

শুক্রবার (১০ এপ্রিল) দিপালীর ছোট বোন লাইজু খাতুন বলেন, আমার আপা যেখানে থাকতেন, সেই বাসার পাশের একটি দোকান থেকে প্রায়ই বাজার করতেন এবং সেখান থেকেই দেশে টাকা পাঠাতেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে ওই দোকান মালিক হোয়াটসঅ্যাপে কল করে আপার মৃত্যুর খবর দেয়। এরপর থেকে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।

লেবাননে একটি পরিবারের সঙ্গে থেকে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ৩৪ বছরের দিপালী। বৈরুতের একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা চালালে দিপালী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্থানীয় একটি হাসপাতালে মারা যান।

শুক্রবার এক শোকবার্তায় দিপালী মৃত্যুর খবর জানায় লেবাননে বাংলাদেশ দূতাবাস।
সানা/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই