গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত ২ বাংলাদেশি

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ১১:৫৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩১ এএম ২০২৬
সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত ২ বাংলাদেশি
ছবি

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন—দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, দমদমা এলাকার সীমান্ত পিলার নম্বর ১২৬০/৪-এস-সংলগ্ন দিয়ে সুপারি সংগ্রহের উদ্দেশে সীমান্তে যান আশিকুরসহ কয়েকজন। এ সময় ভারতীয় খাসিয়ারা গুলি চালালে আশিকুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা মরদেহটি বাংলাদেশে এনে নিজ বাড়িতে নিয়ে যান।


একই সময়ে ভারতের দমদমা সীমান্ত-সংলগ্ন রাদনে এলাকায় খাসিয়ার গুলিতে মোশাঈদ গুরুতর আহত হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে দুই তরুণ নিহত হয়েছেন। আশিকুর ঘটনাস্থলেই মারা যান এবং মোশাঈদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন বলে আমরা জানতে পেরেছি।


এসি/আপ্র/২০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই