গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৮ এএম ২০২৬
জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
ছবি

মঙ্গলবার বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

টাঙ্গাইলের সন্তোষে সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ এবং প্রতিটি লাইন বাস্তবায়ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এ অঙ্গীকার থেকে বিএনপি কোনোভাবেই সরে আসবে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। এর আগে তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন।

সমাবেশে তারেক রহমান বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূসের আহ্বানে জুলাই সনদে সই করতে প্রথমেই বিএনপি এগিয়ে যায়। তিনি দাবি করেন, অন্য কিছু দল পরবর্তীতে সই করলেও বিএনপিই শুরু থেকেই এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে।

বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, যারা পরে সনদে সই করেছে, তারা আগে কেন এগিয়ে আসেনি—এ প্রশ্ন জনগণের। তিনি পুনর্ব্যক্ত করেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গৃহীত এই সনদ বাস্তবায়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি—যেমন খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগ—বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যেখানে নির্বাচন হয়েছে সেখানে পরিবেশ শান্ত থাকলেও অন্যত্র অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে কৃষকের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এতে বক্তব্য দেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য লুৎফর রহমান মতিন ও রবিউল আওয়াল লাভলুসহ অনেকে।

এর আগে দিনব্যাপী সফরে সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলে পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের পরীক্ষামূলক প্রকল্প উদ্বোধন করেন। পরে পৌর উদ্যানে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে তিনি সমাবেশস্থলে যোগ দেন।
সানা/আপ্র/১৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই