গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেনু

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ০৮:১২ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৫৮ এএম ২০২৬
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
ছবি

ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা সদরে এক ইউপি সদস্যের বাসা থেকে অবৈধভাবে মজুত ১ হাজার লিটার ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ওই ইউপি সদস্যের নাম শাহিনুর ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে শাহিনুর অবৈধভাবে এই জ্বালানি তেল সংরক্ষণ করে রেখেছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, জব্দকৃত ডিজেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে। জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রৌমারীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ
২৫ জুন ২০২৬

রৌমারীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

মো. আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ...

ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ঘিরে প্রস্তুতি সভা
২৫ জুন ২০২৬

ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ঘিরে প্রস্তুতি সভা

সুলতান আল এনাম, ঝিনাইদহ: আগামীকাল শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টু...

ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
২৫ জুন ২০২৬

ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভ...

কোলকোন্দকে বেকার ও মাদকমুক্ত করার অঙ্গীকার বেনজুর
২৫ জুন ২০২৬

কোলকোন্দকে বেকার ও মাদকমুক্ত করার অঙ্গীকার বেনজুর

মো. নুর জামাল হক, রংপুর ব্যুরো প্রধান: রংপুরের গঙ্গাচড়া উপজেলার ২ নম্বর কোলকোন্দ ইউনিয়ন পরিষদ নির্বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই