গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরকীয়া সন্দেহে স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১৪:৪২ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:১২ এএম ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রী হত্যার অভিযোগে গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজার সদরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর পরিচয় গোপনের চেষ্টা হিসেবে মরদেহ বিকৃত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার শাহবাগ এলাকা থেকে সাইফুল ইসলাম তারেক (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাকে কক্সবাজারে এনে বুধবার ঘটনাস্থলে নিয়ে তদন্ত কার্যক্রম চালায় পুলিশ।   তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল বিকেলে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের মাধ্যমে মরদেহটি শাহিদা আক্তার রিপা (২৯) হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, স্বামীর আত্মগোপনকে সন্দেহজনক মনে হওয়ায় প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২৬ মার্চ স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তাকে অচেতন করে হত্যা করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে মরদেহ বিকৃত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ দেহাংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আদালতে তোলার পর আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই