গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্কুল ছুটির পর বাবার জন্য অপেক্ষারত শিশুকে পিষে মারলো কভার্ডভ্যান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৫৮ এএম ২০২৬
স্কুল ছুটির পর বাবার জন্য অপেক্ষারত শিশুকে পিষে মারলো কভার্ডভ্যান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আব্দুস সালাম রানা, শ্রীপুর, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর বাবার জন্য অপেক্ষা করতে থাকা দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌর এলাকার আনসার রোড-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তানভীরুল ইসলাম আরিয়ান (৭)। সে দিনাজপুর জেলার সদর উপজেলার সজল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, আরিয়ান বাবা-মায়ের সঙ্গে কেওয়া বাজারের দক্ষিণ পাশে ফখরুদ্দিন টেক্সটাইল সংলগ্ন শফিকুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করতো। সে স্থানীয় কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাতে জানা যায়, স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ির পথে রওনা দেয় আরিয়ান। পরে কলিম উদ্দিন চেয়ারম্যানের বাড়ির মোড় এলাকায় বাবার জন্য অপেক্ষা করতে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল সে। এ সময় দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যান হঠাৎ পেছনের দিকে সরতে গেলে শিশুটি চাপা পড়ে।
ঘটনাস্থলেই তার মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক কভার্ডভ্যানটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, আরিয়ান ছিল শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী। তার এমন মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোকে আচ্ছন্ন।


সানা/ডিসি/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই