গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মেনু

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:০৪ এএম ২০২৬
পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
ছবি

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় হামলার এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌফাঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/২২/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা
২২ এপ্রিল ২০২৬

লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা

মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানের দাফনের পর থেকে প্রতিরাতে সেই কবর পাহারা দিচ্ছেন তার বাবা...

লরি-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩
২২ এপ্রিল ২০২৬

লরি-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে লরির সঙ্গে অটোরিকশার (স্থানীয়ভাবে মাহিন্দ্রা হিসেবে পরিচিত) মুখোমুখি সংঘর্...

ভাবী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক
২১ এপ্রিল ২০২৬

ভাবী ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ, রংপুর: রংপুরের বদরগঞ্জে ভাবীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা নারী ও শিশু...

সুন্দরবনে ডাকাতের সহযোগী অস্ত্রসহ আটক
২১ এপ্রিল ২০২৬

সুন্দরবনে ডাকাতের সহযোগী অস্ত্রসহ আটক

সুন্দরবন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই