গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গোপনাঙ্গ কর্তনের অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৫৯ এএম ২০২৬
দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গোপনাঙ্গ কর্তনের অভিযোগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নাজমা খাতুন (৩২) আহত ইসমাইল গাজীর (৪১) দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তার গোপন অঙ্গ কর্তন করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত রেফার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুন নিজেই আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে সেখানে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। কয়েক দিন আগে বড় স্ত্রী বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২২/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই