গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:০২ এএম ২০২৬
ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোঃ জাহাঙ্গর আলম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা বিভাগের ফাইনালে খোঁদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে চেঁচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে কুঁচেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জয় করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৩/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই