গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও সজিব আহমেদ

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:১৫ এএম ২০২৬
শ্রীপুরে ভালোবাসায় বিদায় নিলেন ইউএনও সজিব আহমেদ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদকে ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন উপজেলার বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছিল শ্রীপুরে তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে শ্রীপুর প্রেসক্লাব, শ্রীপুর সচেতন নাগরিক ফোরাম, অফিসার্স ক্লাব ও সরকারি কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকে বিদায় সংবর্ধনা জানায়।

জানা যায়, জুলাই বিপ্লব-পরবর্তী অস্থির পরিস্থিতিতে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ব্যারিস্টার সজিব আহমেদ। সে সময় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অনুপস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অনিশ্চয়তা এবং প্রশাসনিক অচলাবস্থার মধ্যে তিনি দায়িত্ব নেন। কঠিন সেই সময় ধৈর্য, সততা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে উপজেলায় স্থিতিশীলতা ফিরিয়ে আনেন তিনি।

দায়িত্ব পালনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে কার্যত একাই প্রশাসনিক নানা দায়িত্ব সামলান তিনি। গণশুনানি, গ্রাম্য সালিশ, অভিযোগ নিষ্পত্তি ও জনদরবার—সব ক্ষেত্রেই তিনি সক্রিয় ভূমিকা রাখেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাছে এসে সেবা পেয়েছেন। দিন-রাত নিরলসভাবে কাজ করে মানুষের সমস্যার কথা শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন।

শ্রীপুরের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন মানবিক, সৎ ও নিষ্ঠাবান প্রশাসক হিসেবে পরিচিতি পান। তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও সহজ-সরল আচরণে মুগ্ধ হন স্থানীয়রা। বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, শ্রীপুরের এই কঠিন সময়ে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং উপজেলার মানুষ তাকে দীর্ঘদিন মনে রাখবে।

শেষ কর্মদিবসে শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভালোবাসায় সিক্ত হয়ে শ্রীপুরবাসীর কাছ থেকে বিদায় নেন এই প্রশাসনিক কর্মকর্তা।
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত
১৭ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত

ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখ...

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা

রাজশাহীর পদ্মা নদীতে গতকাল বুধবার রাতে হঠাৎ দমকা হাওয়া ও পানির তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ থ...

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে