গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

ডিবি হেফাজতে ইকবাল সোবহান, ডিবিসির সাংবাদিক রাজীবকেও জিজ্ঞাসাবাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০২ এএম ২০২৬
ডিবি হেফাজতে ইকবাল সোবহান, ডিবিসির সাংবাদিক রাজীবকেও জিজ্ঞাসাবাদ
ছবি

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী -ছবি সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার মধ্যে গণমাধ্যমেও উত্তেজনা সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। এরই মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় ডিবিসির জ্যেষ্ঠ প্রতিবেদক ও প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তাঁদের কাউকেই গ্রেফতার করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তাঁদের গ্রেফতার করা হয়নি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ডিবিসি কার্যালয়ে ইকবাল সোবহান চৌধুরীকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন এবং কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা জানতে তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে। রাজীব ঘোষের সঙ্গেও কথা বলছে পুলিশ।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় অভিযোগ করা হয়, ডিবিসি নিউজের চেয়ারম্যান পদ দাবি করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন ইকবাল সোবহান চৌধুরী। এ ধরনের পরিস্থিতির আশঙ্কায় আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ডিবি পদক্ষেপ নেয় বলে বার্তায় উল্লেখ করা হয়।

বার্তায় আরো অভিযোগ করা হয়, পোশাকশিল্পের চলমান অস্থিরতার পেছনে আওয়ামী লীগের কিছু নেতার ইন্ধন রয়েছে। একই সময়ে আওয়ামী লীগপন্থি সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে কয়েক দিন ধরে একাধিক গোপন বৈঠক হয়েছে। ডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকে ওই তৎপরতার অংশ হিসেবে উল্লেখ করা হয়। গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

তবে এসব অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের বার্তায় তুলে ধরা হয়নি।

ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক সাংবাদিকদের জানান, ইকবাল সোবহান চৌধুরী কার্যালয় থেকে বের হওয়ার সময় ডিবি সদস্যরা তাঁকে নিয়ে যান। কেন তাঁকে নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো স্পষ্টভাবে কিছু জানতে পারেনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার কোনো মামলার সঙ্গে বিষয়টির যোগসূত্র থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। তবে বিষয়টি নিশ্চিত নয়।

রাজীব ঘোষকে নেওয়ার বিষয়ে মুক্তাদির অনিক বলেন, তিনি ডিবিসির জ্যেষ্ঠ প্রতিবেদক ও প্রধান অপরাধ প্রতিবেদক। পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তাঁর পেশাগত যোগাযোগ রয়েছে। সেই সূত্রে তাঁর সঙ্গে কথা বলার জন্য ডিবি সদস্যরা তাঁকে নিয়ে গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁকে জোর করে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছেন না।

ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে ডিবিসি নিউজের কোনো পদে নেই। অতীতে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। তিনি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন তিনি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইকবাল সোবহান চৌধুরী আটক হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


সানা/কেএমএএ/আপ্র/৪/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা
০৪ নভেম্বর ২০২৬

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা

আগেরবারের মতো দীর্ঘসূত্রতা হবে না, জানালেন বোর্ডের চেয়ারম্যান

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ঢাকা-বেইজিংকে একসঙ্গে কাজের আহ্বান
০৪ নভেম্বর ২০২৬

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ঢাকা-বেইজিংকে একসঙ্গে কাজের আহ্বান

বৈশ্বিক পরিমণ্ডলে একতরফাবাদ, ক্ষমতার রাজনীতি ও ‘জঙ্গলের আইন’-এর চর্চা মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষা...

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি
০৪ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি

সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতারের আগে স...

গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা
০৪ নভেম্বর ২০২৬

গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে