গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৯ এএম ২০২৬
শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
ছবি

ছবি সংগৃহীত

কোনও রাজনৈতিক দলই ভুলের ঊর্ধ্বে নয়। আবার অন্য দলের সমর্থক বলেই কাউকে ঘৃণা করার মানুষও আমি নই- এভাবেই কথাগুলো বললেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তিনি আরও বলেন, ‘একজন শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে তার শিল্পী পরিচয়কে আমি অনেক বেশি সম্মান করি।’ 

 

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ন্যানসি তার রাজনৈতিক ভাবনা, তদবির ও তাকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দিয়েছেন। তিনি জানান, নিজের রাজনৈতিক বোধ ও উপলব্ধি থেকে বিএনপির প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে।


তার ভাষ্য, ‘বিএনপির সমর্থক হওয়া মানেই আমি রাজনীতিবিদ, নির্বাচন করতে চাই কিংবা সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখি—এমনটা কেন ধরে নেওয়া হয়, বুঝি না। আমি কখনও সংসদ সদস্য হতে চাইনি, সংরক্ষিত আসনেও আমার কোনও আগ্রহ ছিল না। 

কাউকে কখনও এমন ইচ্ছার কথাও বলিনি।’ সমালোচকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই কেউ কেউ বলতে শুরু করলেন, বিএনপি ন্যানসিকে মূল্যায়ন করলো না, সংরক্ষিত আসনে ডাকলো না। আমাকে ভালোবেসে তারা কথাগুলো বলছেন, সেটা বুঝি। 

কিন্তু আমি যা কখনও হতে চাইনি সেটা আমাকে না দেয়ার অভিযোগ দলের প্রতি কেন?’ ন্যানসি আরও বলেন, কোনও প্রতিষ্ঠানে বা কোনও পদে আমাকে যদি যোগ্য মনে করা হয়, আমি অবশ্যই সেখানে কাজ করতে চাইবো। 

 

কিন্তু সেটা নিজের যোগ্যতায়, কোনো তদবিরে নয়। আমার জীবনের ১৪টি বছর রাজনৈতিক বাস্তবতার কারণে হারিয়ে গেছে। সেই সময় আর কেউ ফিরিয়ে দিতে পারবে? কিন্তু আমি তো থেমে থাকিনি! আজ বাংলাদেশের মানুষ আমাকে একজন শিল্পী হিসেবে চেনে, ভালোবাসে। এটাও কী আমার বড় প্রাপ্তি নয়?’


অন্তর্বর্তী সরকারের সময়ের কথা তুলে পোস্টে গায়িকা বলেন, ‘‘নতুন কুঁড়ি’র বিচারক হিসেবে কাজ করেছি। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্যও হয়েছি। এসব সুযোগের জন্য কাউকে ফোন করতে হয়নি, কারও কাছে অনুরোধ করতে হয়নি। 

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে যোগ্য মনে করেছে বলেই ডেকেছে। এটাই আমার কাছে প্রকৃত সম্মান।’ সবশেষে পোস্টে তিনি লেখেন, অতীতে রাজনৈতিক পরিচয়ের কারণে শিল্পীদের বঞ্চিত করা অন্যায় ছিল। 

একইভাবে এখন নিজের সমর্থিত দল ক্ষমতায় আছে বলে বিশেষ সুবিধা প্রত্যাশা করাও অন্যায়। এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের শিল্পীকে তার রাজনৈতিক পরিচয়ে নয়, তার শিল্প ও যোগ্যতায় মূল্যায়ন করা হোক - এই আমার প্রত্যাশা।

ডিসি/আপ্র/৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি
০৪ নভেম্বর ২০২৬

শিল্পীর রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পী পরিচয়কে বেশি সম্মান করি: ন্যানসি

কোনও রাজনৈতিক দলই ভুলের ঊর্ধ্বে নয়। আবার অন্য দলের সমর্থক বলেই কাউকে ঘৃণা করার মানুষও আমি নই- এভাবেই...

চলে গিয়েও গানে গানে বেঁচে আছেন এন্ড্রু কিশোর
০৪ নভেম্বর ২০২৬

চলে গিয়েও গানে গানে বেঁচে আছেন এন্ড্রু কিশোর

বাংলা চলচ্চিত্রের গানে যার কণ্ঠ কয়েক দশক ধরে মুগ্ধ করেছে শ্রোতাদের, যিনি অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে...

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
০৪ নভেম্বর ২০২৬

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জার...

মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি: রাধিকা
০৪ নভেম্বর ২০২৬

মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি: রাধিকা

একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল রাধিকা আপ্তের অভিনীত চরিত্রকে। শুধু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে