গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

খুলনার জন্মদিনে শিববাড়িতে জনতার ঢল

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৪ এএম ২০২৬
খুলনার জন্মদিনে শিববাড়িতে জনতার ঢল
ছবি

ছবি আজকের প্রত্যাশা

ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ সুন্দরবনঘেঁষা খুলনা জেলার জন্মদিন উদ্যাপন উপলক্ষে নগরীর শিববাড়ি মোড়ে জনতার ঢল নামে। তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নানা শ্রেণি-পেশার মানুষ, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে প্রখর রোদ ও দাবদাহের মধ্যেই শুরু হয় কর্মসূচি। ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শিববাড়ি মোড় এলাকায় মিলনমেলায় পরিণত হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল দিনব্যাপী নানা কর্মসূচি।

কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং নগর জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মো. মাহাফুজুর রহমান।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৪২ সালে ভৈরব ও রূপসা নদীবিধৌত নয়াবাদ থানা ও কিসমত খুলনাকে কেন্দ্র করে নতুন জেলার সদর দপ্তর স্থাপিত হয়। পরবর্তীতে প্রশাসনিক বিস্তার ও ভৌগোলিক গুরুত্বের কারণে খুলনার গুরুত্ব বাড়তে থাকে। ১৮৮২ সালের ২৫ এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা নিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা প্রতিষ্ঠা পায়। সে হিসাবে এ বছর জেলাটির ১৪৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এর আগে খুলনা যশোর জেলার একটি মহকুমা ছিল। ব্রিটিশ শাসনামলে ডব্লিউ এম ক্লে জেলার প্রথম ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়, যা পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।
সানা/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই