গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সীমান্ত শিক্ষার্থীদের মাঝে বিজিবির উপকরণ বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৮ এএম ২০২৬
সীমান্ত শিক্ষার্থীদের মাঝে বিজিবির উপকরণ বিতরণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোছা. রুমা বেগম, লালমনিরহাট থেকে: লালমনিরহাটে সীমান্তবর্তী এলাকার জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬) মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর মধ্যে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সানা/আপ্র/২৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই