গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লালমনিরহাটে রেলপথ বন্ধে বিএনপি কলোনিতে চরম দুর্ভোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২০ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
লালমনিরহাটে রেলপথ বন্ধে বিএনপি কলোনিতে চরম দুর্ভোগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোছা: রুমা বেগম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-রংপুর মহাসড়ক থেকে জেলা শহরের বিএনপি কলোনিতে প্রবেশের প্রধান সংযোগ সড়কটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা।

দীর্ঘদিন ব্যবহৃত এই রাস্তাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কলোনির মানুষজন এখন মডেল মসজিদ, জেলা আদালত, পুলিশ সুপারের কার্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে প্রায় এক কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

২০০১ সালে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই কলোনির বাসিন্দারা প্রায় ২৫ বছর ধরে শিশু পার্কের পশ্চিম পাশের এই সংযোগ সড়কটি ব্যবহার করে আসছিলেন।

গত শনিবার (২৫ এপ্রিল) সকালে রেলওয়ে কর্তৃপক্ষ সংযোগ সড়কটি রেললাইনের পাত দিয়ে বন্ধ করে দেয়। ফলে বিএনপি কলোনির হাজারো বাসিন্দা, সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীসহ বত্রিশহাজারী এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা রমজান আলী ও সাইদ মিয়া জানান, কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা হলেও কোনো কর্ণপাত না করেই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আরেক বাসিন্দা শফিয়ার রহমান বলেন, পুরো রাস্তা বন্ধ না করে অন্তত একটি রিকশা চলাচলের মতো জায়গা রাখার মানবিক অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করা হয়েছে।

রাস্তা বন্ধের সময় উপস্থিত লালমনিরহাট রেলওয়ের এসএসএই (ওয়ার্কার্স) জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরিত্যক্ত রেললাইন ব্যবহার করে পথটি বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, এটি পূর্বেও বন্ধ ছিল এবং তাদের পক্ষে নির্দেশ অমান্য করা সম্ভব নয়।

এদিকে সচেতন মহলের প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিনের জনচলাচলের পথ হঠাৎ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থী ও বয়স্কদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তিনি অবিলম্বে মানবিক বিবেচনায় সড়কটি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমদ খান-এর মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
সানা/আপ্র/২৭/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই