গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

আশুলিয়ায় অতর্কিত হামলায় জাহিদ ভুইয়ার ব্যবসা লুট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:১৯ এএম ২০২৬
আশুলিয়ায় অতর্কিত হামলায় জাহিদ ভুইয়ার ব্যবসা লুট
ছবি

ছবি সংগৃহীত

মোঃ সাজ্জাদ হোসেন, আশুলিয়া: আশুলিয়ার ঘোষবাগ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় জাহিদ ভুইয়ার নেট ব্যবসা দখলকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে রিপন সিকদার ও লুৎফর তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এই হামলা চালায়। কিছুদিন আগে জাহিদ ভুইয়ার কাছে সাত লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয় বলে জানা যায়।

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর জন জাহিদ ভুইয়ার বাসায় ঢুকে হামলা চালায়। এ সময় তার বাসার অটোরিকশা গ্যারেজে থাকা দশ থেকে বারোটি অটোরিকশা এবং তিন থেকে চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এছাড়া তার অফিসের শাটার ভেঙে মূল্যবান যন্ত্রাংশ লুট করা হয় এবং ক্যাশে থাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জাহিদ ভুইয়া, তার বোন ও বাবা আহত হয়েছেন। গুরুতর অবস্থায় জাহিদ ভুইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার আরো অভিযোগ করেছে, একটি প্রভাবশালী দলের প্রভাব খাটিয়ে রিপন সিকদার এই হামলা চালিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন। 
সানা/আপ্র/২৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই