গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মেহেরপুরে প্রাচীর ভেঙে ঢুকল মাদকবাহী গাড়ি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২৪ এএম ২০২৬
মেহেরপুরে প্রাচীর ভেঙে ঢুকল মাদকবাহী গাড়ি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরের সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত অবস্থায় একটি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে মাদকবাহী দ্রুতগতির একটি গাড়ি। এতে বাড়ির মালিক আরশাদ আলী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ফজরের নামাজ শেষে মসজিদের মুসল্লিরা বাড়ি ফেরার সময় চারদিকে নীরবতা বিরাজ করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। পরে দেখা যায়, শোবার ঘরের দেয়াল ভেঙে একটি দ্রুতগতির প্রাইভেট কার ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘুম ভেঙে আতঙ্কে ছুটোছুটি করেন পরিবারের সদস্যরা।

তেরঘরিয়া গ্রামের রাস্তার পাশেই আরশাদ আলীর বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে দেয়ালের চাপায় আরশাদ আলী আহত হন।

দুর্ঘটনার পর গাড়িটি উল্টে গেলে চালক পালানোর চেষ্টা করেন। শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গাড়ি থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় চালক অনিক হোসেন (বিপ্লব)কে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাসপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা, গাড়ি এবং চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই