গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীর বস্তিতে মাদকবিরোধী অভিযানে আটক ১০৭

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৮ এএম ২০২৬
টঙ্গীর বস্তিতে মাদকবিরোধী অভিযানে আটক ১০৭
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে হাজীর মাজার বস্তিতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ।

গত আটচল্লিশ ঘণ্টায় মাদক কেনাবেচা, সেবন ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ওই এলাকা থেকে ১০৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার (২৯ এপ্রিল) ভোররাত পর্যন্ত তেত্রিশ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একাধিক দল হাজীর মাজার বস্তিতে গত দুই দিন অভিযান চালায়। এর আগে মঙ্গলবার ভোররাত পর্যন্ত চলা ছয় ঘণ্টার অভিযানে চুয়াত্তর জনকে আটক করা হয়েছিল। দ্বিতীয় দফায় গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে আরও তেত্রিশ জনকে আটক করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্য, মাদক বিক্রির টাকা এবং চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, হাজীর মাজার বস্তি এলাকাটি মাদকের বড় আস্তানা হিসেবে পরিচিত। এলাকাটি অপরাধমুক্ত করতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। গত আটচল্লিশ ঘণ্টায় আটক একশ সাত জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই