গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বৃদ্ধের ‘অজ্ঞতার’ সুযোগে প্রবাসীর জমি দলিল লেখকের নামে নিবন্ধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫২ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৩২ এএম ২০২৬
বৃদ্ধের ‘অজ্ঞতার’ সুযোগে প্রবাসীর জমি দলিল লেখকের নামে নিবন্ধন
ছবি

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পড়ালেখা না জানা এক বৃদ্ধের ‘অজ্ঞতার’ সুযোগ নিয়ে তার প্রবাসী ছেলের নামে কেনা দেড় বিঘা জমি দলিল লেখকের নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ বছর পর বিষয়টি প্রকাশ পেলে ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার কহিত তেতুলিয়া গ্রামের কয়েকজনের কাছ থেকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ফরহাদ হোসেনের নামে দেড় বিঘা কৃষিজমি ৭ লাখ ২৬ হাজার টাকায় ক্রয় করা হয়। তখন তার ৭৭ বছর বয়সী বাবা নুরুল ইসলাম দলিল লেখকের মাধ্যমে রেজিস্ট্রি সম্পন্ন করেন।
পরবর্তীতে জাবেদা নকল তুলতে গিয়ে এবং পরে খাজনা-খারিজ করতে ভূমি অফিসে গেলে দেখা যায়, ওই জমি দলিল লেখক মির্জা আব্দুর রব বুলবুলের নামে রেজিস্ট্রি করা হয়েছে। এতে পরিবারটি প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে।
নুরুল ইসলাম বলেন, তিনি ও তার ছেলে বিদেশে থাকায় অজ্ঞতা ও সরলতার সুযোগ নিয়ে দলিল লেখক তাদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি জমি ফেরত ও দোষীর শাস্তি দাবি করেছেন।
স্থানীয়দের কয়েকজন জানান, জমি বিক্রির সময় উপস্থিত থাকলেও পরবর্তীতে দলিল লেখকের নাম জড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে এবং সালিশের উদ্যোগও নেওয়া হয়েছিল।
অভিযুক্ত দলিল লেখক মির্জা আব্দুর রব বুলবুল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার পর্যায়ে অভিযোগ ও নির্দেশনা আদান-প্রদান হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৩০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই