গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই ইয়াবা কারবারি গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:২৪ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০২:২১ এএম ২০২৬
আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই ইয়াবা কারবারি গ্রেফতার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মো: সাজ্জাদ হোসেন, আশুলিয়া (সাভার) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানীয় ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভূঁইয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তাঁর ছেলে মারুফ ভূঁইয়া (২৭) ও রাকিব হোসেন (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজনের বাড়ি একই এলাকায়।

পুলিশ জানায়, এর আগেও বিপুল পরিমাণ গাঁজাসহ মারুফ ভূঁইয়া গ্রেফতার হয়েছিল এবং তার নামে একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার তথ্যও জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ও জামগড়া পুলিশ ক্যাম্পের সমন্বয়ে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকসেবী ও কারবারিদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/০১/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই