গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে মাসিক ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:২৯ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০২:০৬ এএম ২০২৬
টঙ্গীতে মাসিক ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মাসিক ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। মানবিক উদ্যোগ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদনগরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হয়।

গত বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম দিনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। নিম্নআয়ের মানুষের জন্য সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি মাসে নিয়মিত একদিন এ ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। উদ্যোগটির উদ্যোক্তা ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোক্তাদির আহমেদ লিপু মোল্লা। সার্বিক সহযোগিতায় রয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা এ কার্যক্রমে অংশ নিয়ে রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।

মোক্তাদির আহমেদ লিপু মোল্লা বলেন, আর্থিক সংকটে থাকা অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিতভাবে প্রতি মাসে এই কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, এটি শুধু সেবামূলক উদ্যোগ নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি নৈতিক অঙ্গীকার। ভবিষ্যতে আরো বড় পরিসরে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা তাদের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ এলাকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং ধীরে ধীরে এর পরিসর আরো বিস্তৃত হবে।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই