গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মাগুরায় মে দিবসে শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০৭:৩৩ এএম ২০২৬
মাগুরায় মে দিবসে শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোঃ জাহাঙ্গীর আলম,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মো. আব্দুল গফফার শেখ। সভায় বক্তব্য দেন সংগঠনের সাবেক উপজেলা সভাপতি ও উপজেলা সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক রেজাউল হক, নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা নুর আহম্মদ আলী এবং জেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মাওলানা কবির হোসাইনসহ অন্যরা।

উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি আহমেদ শামীম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জোর দাবি জানান।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন
২৯ অক্টোবর ২০২৬

ইতালি পাঠানোর প্রলোভনে ৫৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ, লিবিয়ায় ১৭ মাস বন্দি সুমন

অনাদি কুমার মণ্ডল: ইতালিতে সরাসরি পাঠানো ও ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫৮...

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে
২৯ অক্টোবর ২০২৬

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীত...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শ...

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি
২৯ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ জরুরি

ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে