গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে মে দিবসে শ্রমিক অধিকার জোর দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০০:১১ এএম ২০২৬
মেহেরপুরে মে দিবসে শ্রমিক অধিকার জোর দাবি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু মেহেরপুর: মেহেরপুরে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। শুক্রবার  (১ মে) সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক-ট্রাক্টর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রং শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু শেখ, টাইলস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মুক্তা, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি শরিফুল ইসলাম, সেলুন মালিক সমিতির সভাপতি মামলত হোসেন এবং রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেনসহ অন্যরা।

দিবসের শুরুতে জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সানা/আপ্র/০১/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই