গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে মে দিবস পালিত, নিরাপদ কর্মপরিবেশের আহ্বান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৫২ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
টঙ্গীতে মে দিবস পালিত, নিরাপদ কর্মপরিবেশের আহ্বান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ মে) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা প্রশাসন, গাজীপুর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনের পরিচালক মিনু আফরোজ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সালমা খাতুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক প্রকৌশলী এম এ মামুন অর রশিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শ্রমিক নেতা ও প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। ১৮৮৬ সালে শিকাগো শ্রমিক আন্দোলন-এর মাধ্যমে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি হয়েছিল, তা আজও বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অনুপ্রেরণা হয়ে আছে।

তারা আরও বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে। টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অপরিহার্য বলেও উল্লেখ করেন বক্তারা।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই