গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুড়িগ্রামে মে দিবসে শ্রমিক অধিকার নিয়ে জোর দাবি

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ২২:৫৭ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০৬:২৮ এএম ২০২৬
কুড়িগ্রামে মে দিবসে শ্রমিক অধিকার নিয়ে জোর দাবি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে মহান পহেলা মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল থেকেই শহরের স্বাধীনতা বিজয়স্তম্ভ প্রাঙ্গণে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় কুড়িগ্রাম ট্রাক, ট্যাংলরি, কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ জেলার ২৭টি শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ হাজার শ্রমিক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও বিভিন্ন দাবির বিষয় তুলে ধরেন।

স্বাধীনতা বিজয়স্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা এনসিপির সভাপতি মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং শ্রম অধিদপ্তর রংপুরের সহকারী আতাউর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। তারা কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা জোরদার এবং শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সানা/আপ্র/০১/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই