গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীপুরে খাল খনন শুরু, জলাবদ্ধতা নিরসনের আশা

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ১৩:৫১ এএম ২০২৬
শ্রীপুরে খাল খনন শুরু, জলাবদ্ধতা নিরসনের আশা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে পারুলিয়া ও বিন্দাই খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার (২ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে খাল দুটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকারও বেশি। দীর্ঘদিন ধরে পলি জমে খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল, ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছাত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, পরিকল্পিত উন্নয়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল, নদী ও জলাধার পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। শ্রীপুরের গুরুত্বপূর্ণ এই দুটি খালের খনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান ভুঁইয়া বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি জোরদার করা হবে এবং কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত, ফলে চলাচলে দুর্ভোগের পাশাপাশি কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হতো। খনন কাজ দ্রুত শেষ হলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে বলে তারা আশা করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় খালের পলি অপসারণ, তীর সংরক্ষণ এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে শ্রীপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
সানা/আপ্র/৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই