গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মেহেরপুরে বিএনপির শীর্ষ নেতাদের যৌথ সভা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১২:২২ এএম ২০২৬
মেহেরপুরে বিএনপির শীর্ষ নেতাদের যৌথ সভা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু মেহেরপুর: মেহেরপুর জেলায় বিএনপির পাঁচটি ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারের হলরুমে জেলা বিএনপির উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাভেদ মাসুদ মিল্টন। সভায় মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও ছাত্রদলের জেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দও সভায় অংশ নেন।

সভায় ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। এ সময় আমঝুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, নির্বাচনকালীন ব্যবস্থাপনার ঘাটতির কারণেই দল পরাজয়ের মুখে পড়ে। তিনি অভিযোগ করেন, মনোনয়নপ্রার্থী ও তার অনুসারীদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল এবং অনেক ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের কাজ করতে নিরুৎসাহিত করা হয়েছে। কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে নতুন কমিটির অধীনে সবাই একসঙ্গে কাজ করলেও প্রত্যাশিত ফল অর্জিত হয়নি। জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালালেও সমন্বয় ও আন্তরিকতার ঘাটতি ছিল বলে তিনি মন্তব্য করেন।

বক্তারা বলেন, পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে না আসলে ভবিষ্যতে ইউনিয়ন, উপজেলা ও পৌর নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। এতে দল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরা সরকারি সেবা ও অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

সভাপতির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, দলের ঐক্যের কোনো বিকল্প নেই। বিভাজন ভুলে সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সাংগঠনিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা আরও বলেন, স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় একক প্রার্থী দেওয়ার বিকল্প নেই।
সানা/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই