গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সার বিক্রেতাদের নতুন নীতিমালার দাবিতে মানববন্ধন

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ০১:২৬ এএম ২০২৬
সার বিক্রেতাদের নতুন নীতিমালার দাবিতে মানববন্ধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

দেশের ৪৪ হাজার সার বিক্রেতাকে অন্তর্ভুক্ত করে নতুন নীতিমালা প্রণয়নের দাবিতে খুলনার বটিয়াঘাটায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সার বিক্রেতাদের বর্তমান সমস্যা সমাধান এবং কার্যক্রমে স্বচ্ছতা আনতে দ্রুত নতুন নীতিমালা প্রণয়ন জরুরি। তারা কৃষি মন্ত্রী, কৃষি সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আছাবুর রহমান শেখ, ফজলুর রহমান, সুশান্ত বিশ্বাস, শওকত শেখ, হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সানা/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই