গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরায় পুকুরে ভাসমান ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০০ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০৫:৫৬ এএম ২০২৬
সাতক্ষীরায় পুকুরে ভাসমান ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত জিন্নাহ সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ৬টার দিকে কাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের ঘেরের ভেতরের একটি পুকুরে এক ব্যক্তির দুই পা পানিতে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবায় খবর দেওয়া হলে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় সকাল ৮টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/১০/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই