গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০২ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার বিতরণ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মে) আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রিকেটের বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন দলের পাশাপাশি সেরা খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। এ সময় ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রীতম শীল, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার, ফারুকুল ইসলাম, তৌহিদুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিরা।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং ক্রীড়াবিদদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
সানা/আপ্র/১০/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই