গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘মা দিবসে’ ৬০ বছর বয়সে ছেলেকে কিডনি দিচ্ছেন নাসিমা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

প্রকাশিত: ১৭:৪১ পিএম, ১০ মে ২০২৬ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
‘মা দিবসে’ ৬০ বছর বয়সে ছেলেকে কিডনি দিচ্ছেন নাসিমা
ছবি

ছবি সংগৃহীত

আজ বিশ্ব মা দিবস। যে বয়সে একজন মানুষের নিজের শরীরের বাড়তি যত্নের প্রয়োজন হয়, সেই ৬০ বছর বয়সে এসে সন্তানের জীবন বাঁচাতে নিজের শরীরের একটি অঙ্গ বিসর্জন দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন মা নাসিমা সুলতানা।

শরীয়তপুরের জাজিরা উপজেলার খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ (১০ মে) তার একমাত্র ছেলে নাসিম জাহান আকাশকে (২৮) একটি কিডনি দান করবেন।

রাত ১০টায় রাজধানীর শ্যামলীস্থ সিকেডি (সিকেডি) হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হওয়ার কথা রয়েছে।

শরীয়তপুরের জাজিরা পৌরসভার গোডাউন মোড় এলাকার বাসিন্দা মৃত বিএম শাহজাহানের পরিবারে মাত্র ৮ মাস আগে আকাশের কিডনি বিকল হওয়ার খবরটি আসে। তিন বছর আগে এইচএসসি পরীক্ষা শেষ করা আকাশের সংসার জীবন শুরু হয়েছে মাত্র দুই বছর আগে। একমাত্র ছেলের এমন সংকটে তার মা নাসিমা সুলতানা বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজেই কিডনি দেওয়ার ঘোষণা দেন।

আকাশের খালা শিবলি সুলতানা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা ওর কিডনি সমস্যার কথা জানার পরেই ওর মা স্বেচ্ছায় নিজের কিডনি দিয়ে ছেলেকে বাঁচানোর সিদ্ধান্ত নেন। ৬০ বছর বয়সে এই অপারেশন যথেষ্ট ঝুঁকিপূর্ণ জেনেও তিনি পিছপা হননি।

আজ যখন সারা বিশ্ব মা দিবস পালন করছে, তখন নাসিমা সুলতানা হাসপাতালের বেডে শুয়ে প্রস্তুতি নিচ্ছেন তার নাড়িছেঁড়া ধনকে নতুন পৃথিবী দেখানোর। একজন পেশাদার শিক্ষক হিসেবে তিনি যেমন সমাজ গড়েছেন, তেমনি একজন মা হিসেবে তিনি প্রমাণ করলেন— সন্তানের জন্য মায়ের ত্যাগ বয়সের সীমানা মানে না।

আকাশের বড় বোন ও পরিবারের অন্যান্য সদস্যরা জাজিরাবাসীসহ সারা দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন। পরিবারের একমাত্র ছেলে ও প্রিয় মানুষের সুস্থতার জন্য বর্তমানে শ্যামলীর সিকেডি হাসপাতালে অবস্থান করছেন স্বজনরা।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আকাশ এবং তার মায়ের জন্য দোয়ার আর্জি জানিয়েছেন অসংখ্য মানুষ। 

নেটিজেনরা বলছেন, মা দিবসে এর চেয়ে বড় এবং শ্রেষ্ঠ উপহার আর কিছু হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ মায়েদের তালিকায় এই মা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

এসি/আপ্র/১০/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই